মেহরিমার গর্বের অর্জন, অনুপ্রেরণার গল্প

#KidsCreationTV #RamadanPlan2026 #YoungTalent #Bangladesh #Inspiration #SuccessStory #FutureStar
মেহরিমার গর্বের অর্জন, অনুপ্রেরণার গল্প

🌟 গর্বের অর্জন, অনুপ্রেরণার গল্প 🌟 আলহামদুলিল্লাহ! যাইতুন একাডেমির ৩য় শ্রেণির ছাত্রী মেহরিমা বিনতে ফারুক “আমার রমাদান প্ল্যান-২০২৬” প্রতিযোগিতায় অংশ নিয়ে সারা বাংলাদেশের প্রতিযোগীদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে। 🏆 ছোট্ট মেহরিমা ঢাকায় আয়োজিত জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ হাতে পুরস্কার গ্রহণ করেছে—যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। 💐 এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত ব্যক্তিবর্গ—কিডস ক্রিয়েশন টিভির চেয়ারম্যান মুহতরাম সেলিম উদ্দীন, দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি জনাব সাইফুল্লাহ মানসুর, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর, কিডস ক্রিয়েশন টিভির সিইও জনাব শরীফ বায়েজিদ মাহমুদসহ আরও অনেক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অতিথিবৃন্দ। এমন গুণীজনদের সাথে সাক্ষাৎ মেহরিমার ভবিষ্যৎ সাংস্কৃতিক পথচলাকে আরও সমৃদ্ধ ও সফল করে তুলবে, ইনশা আল্লাহ। ✨ যাইতুন একাডেমির শিক্ষার্থীর এই অনন্য অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আল্লাহ তায়ালা মেহরিমাকে আরও বড় বড় সাফল্যে ভূষিত করুন—এই দোয়া করি। 🤲 #ZaitoonAcademy #ProudMoment #StudentAchievement #KidsCreationTV #RamadanPlan2026 #YoungTalent #Bangladesh #Inspiration #SuccessStory #FutureStar

Recent News