পবিত্র মাহে রমাদান উপলক্ষে একাডেমির সময়সূচী সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি
السلام عليكم ورحمة الله وبركاته সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, • পবিত্র রমাদান মাসে সকল শ্রেণির ক্লাস কার্যক্রম সকাল ০৯:০০টায় শুরু হবে। সকলের উপস্থিতির সময় সকাল ০৮:৫০ মিনিট। • ২২ শে ফেব্রুয়ারী ২০২৬, রবিবার থেকে ২৪শে ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার পর্যন্ত নিয়মিত ক্লাস চলবে। • ২৫শে ফেব্রুয়ারী ২০২৬, বুধবার থেকে রুটিন অনুযায়ী স্প্রিং সেমিস্টার - ২০২৬ মিড টার্ম পরীক্ষা শুরু হবে। • পবিত্র রমাদান মাসে যাইতুন একাডেমির অফিস সকাল ০৯:০০টা থেকে বিকাল ০৩:০০টা পর্যন্ত খোলা থাকবে। শুভেচ্ছান্তে, রাবেয়া সুলতানা ভাইস প্রিন্সিপাল যাইতুন একাডেমি
