স্প্রিং সেমিস্টার - ২০২৬ এর মিড টার্ম পরীক্ষা সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৫শে ফেব্রুয়ারী ২০২৬, বুধবার থেকে স্প্রিং সেমিস্টার ২০২৬ এর মিড টার্ম পরীক্ষা শুরু হবে। পরীক্ষার রুটিন ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবং শিক্ষার্থীদেরকে রুটিনের প্রিন্ট কপি ইতিমধ্যে সরবরাহ করা হয়েছে। সম্মানিত অভিভাবকদেরকে আগামী ২৪শে ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবারের মধ্যে যাইতুন একাডেমি অফিস থেকে আপনাদের সন্তানদের এডমিট কার্ড সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষ দ্রষ্টব্যঃ যাদের বকেয়া রয়েছে তাদেরকে সকল বকেয়া পরিশোধ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। উল্লেখ্য, একাডেমির বিধান মোতাবেক যাদের বকেয়া রয়েছে তাদের বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত এডমিট কার্ড সরবরাহ করা হবেনা। এবং এডমিট কার্ড ছাড়া কোন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেনা। শুভেচ্ছান্তে, রাবেয়া সুলতানা ভাইস প্রিন্সিপাল যাইতুন একাডেমি

Recent Notice