পবিত্র ঈদুল আযহা - ২০২৬ উপলক্ষে ছুটির বিজ্ঞপ্তি
তারিখঃ ১৯ মে, ২০২৬ ছুটির বিজ্ঞপ্তি السلام عليكم ورحمة الله وبركاته সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ২২ মে ২০২৬, শুক্রবার থেকে ০৫ জুন ২০২৬, শুক্রবার পর্যন্ত যাইতুন একাডেমির সকল কার্যক্রম বন্ধ থাকবে। ০৭ জুন ২০২৬, রবিবার থেকে সকল কার্যক্রম যথারীতি চলমান থাকবে ইনশাআল্লাহ। অভিভাবকদের সেবাপ্রদানের সুবিধার্থে যাইতুন অফিস ২৩ মে ২০২৬, শনিবার থেকে ২৫ মে ২০২৬, সোমবার পর্যন্ত খোলা থাকবে। • অফিস সময়ঃ সকাল ০৯:০০ টা থেকে দুপুর ০২:০০ টা পর্যন্ত। বিশেষ দ্রষ্টব্যঃ • প্রতিবারের মতো এবার ও যাইতুন একাডেমি ঈদুল আযহা পরবর্তী অনুষ্ঠান "QURBAN DISH PARTY-2026" আগামী ০৬ জুন ২০২৬, শনিবার আয়োজন করতে যাচ্ছে। • উক্ত পোগ্রামে অভিভাবকবৃন্দ বাসা থেকে কুরবানির গোশত রান্না করে নিয়ে আসবেন। সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী মিলে কুরবানির গোশত আহারের মাধ্যমে একসাথে কুরবানির উৎসব উদযাপন করবেন ইনশাআল্লাহ। অনুষ্ঠানের সময়: সকাল ১১:০০ টা - দুপুর ২:০০ টা। শুভেচ্ছান্তে, রাবেয়া সুলতানা ভাইস প্রিন্সিপাল যাইতুন একাডেমি
