RAMADAN COMPETITION & ISLAMIC ROLE PLAY (রমাদান কুইজ প্রতিযোগিতা ও ইসলামিক রোল প্লে) - 2026

তারিখঃ ০৩ ফেব্রুয়ারি, ২০২৬ নোটিশ RAMADAN COMPETITION & ISLAMIC ROLE PLAY (রমাদান কুইজ প্রতিযোগিতা ও ইসলামিক রোল প্লে) السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় অভিভাবকবৃন্দ আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রতিবারের মতো এবার ও যাইতুন একাডেমি শিক্ষার্থীদের ইসলামিক জ্ঞান ও নৈতিক মূল্যবোধ বৃদ্ধির লক্ষ্যে রমাদান প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে। আয়োজনের বিবরণ: 🔹কুইজ প্রতিযোগিতা: অংশগ্রহণকারী শ্রেণীসমূহ: ১ম থেকে ৬ষ্ঠ শ্রেনী, মুতাফাররিকা ও তাহফিজ বিভাগ। কুইজের প্রাথমিক বাছাইপর্বের তারিখ: ১০ ফেব্রুয়ারি ২০২৬ 🏆 চূড়ান্ত প্রতিযোগিতার তারিখ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ইতিমধ্যে এসকল ক্লাসের ছাত্রছাত্রীদেরকে কুইজের প্রশ্ন প্রিন্ট করে দেয়া হয়েছে 🔹ইসলামিক রোল প্লে: অংশগ্রহণকারী শ্রেণীসমূহ: প্লে, নার্সারী এবং কেজির ছাত্রছাত্রীরা। 🏆 চূড়ান্ত প্রতিযোগিতার তারিখ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ এটা একটা যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। এখানে বাচ্চারা মুসলিম / বিভিন্ন ইসলামিক ব্যক্তিত্বের চরিত্র সেজে অংশগ্রহণ করবে। সম্মানিত অভিভাবকবৃন্দের নিকট অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদের প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্য উৎসাহিত করবেন । আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। ধন্যবাদান্তে, রাবেয়া সুলতানা ভাইস প্রিন্সিপাল, যাইতুন একাডেমি।