Event Notice for Classes 1 to 6 & Mutafarriqa | Arabic Language Camp & May Day Observation- 30th April, 2026
তারিখঃ ২৭ এপ্রিল, ২০২৬ বিজ্ঞপ্তি السلام عليكم ورحمة الله وبركاته. এতদ্বারা প্রথম থেকে ষষ্ঠ এবং মুতাফাররিকা ক্লাসের সকল শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ৩০শে এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার) নিম্নোক্ত ইভেন্ট সমূহ অনুষ্ঠিত হবে: কার্যক্রমসমূহ: * Arabic Language Camp. * May Day Observation. * সকল শিক্ষার্থীকে যথাযথ স্কুল ইউনিফর্ম পরে যথাসময়ে উপস্থিত থেকে কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা প্রদান করা হলো। * সকল শিক্ষার্থীকে সকাল ৮টার মধ্যে একাডেমিতে উপস্থিত থাকার নির্দেশনা দেয়া হলো। * সবাই নিজ নিজ এরাবিক বই, খাতা, কলম, পেন্সিল নিয়ে আসবে। অন্য কোন বইপত্র আনতে হবে না। * এদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্প অনুষ্ঠিত হবে। বিশেষ দ্রষ্টব্য: সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের দুপুরের খাবার স্কুল থেকে দেয়া হবে। তবে সকলের টিফিন বাসা থেকে আনতে হবে। শুভেচ্ছান্তে, রাবেয়া সুলতানা ভাইস প্রিন্সিপাল যাইতুন একাডেমি
