Zaitoon_Academy_Official_Notice_22_23_Nov_2026-

তারিখঃ ২০শে নভেম্বর, ২০২৬ বিজ্ঞপ্তি বিষয়: প্রি-স্কুল শ্রেণির ইয়ার-এন্ডিং প্রোগ্রাম ও ক্লাসের সময়সূচি আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রি-স্কুল শ্রেণিসমূহের ইয়ার-এন্ডিং প্রোগ্রাম এবং অন্যান্য শ্রেণির ক্লাস ও পরীক্ষার সময়সূচি নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে: ১. রবিবার, ২২ নভেম্বর ২০২৬: • প্লে, নার্সারি ও কেজি শ্রেণির শিক্ষার্থীদের ইয়ার-এন্ডিং প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। • উক্ত অনুষ্ঠানের জন্য শিক্ষার্থীদের বই আনার প্রয়োজন নেই। • শিক্ষার্থীরা উপযুক্ত ও পরিপাটি পোশাক পরে আসবে। • প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই নিজ নিজ আইডি কার্ড সঙ্গে আনতে হবে। • প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত সকল শ্রেণির ক্লাস বন্ধ থাকবে। ২. সোমবার, ২৩ নভেম্বর ২০২৬: • শুধুমাত্র প্লে, নার্সারি ও কেজি শ্রেণির ক্লাস বন্ধ থাকবে। • প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল অভিভাবককে উল্লিখিত সময়সূচি অনুসরণ করার এবং একাডেমির সার্বিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। ধন্যবাদান্তে, যাইতুন একাডেমি কর্তৃপক্ষ